অনলাইনে ফ্রিতে পিডিএফ এডিট করবো কিভাবে?
ওপরের এডিটরে PDF খুলে একটি টুল বেছে নিন: লেখার জন্য “টেক্সট যোগ করুন”, সইয়ের জন্য “সই যোগ করুন”, এ ছাড়া আছে “ছবি যোগ করুন”, “আকৃতি”, “কলম”, “আড়াল”, ✓ ✗ আর “তারিখ”। টুল বেছে নেওয়ার পর লেখা, আকৃতি, টিক বা তারিখ যেখানে বসাতে চান, পৃষ্ঠার ঠিক সেখানে ক্লিক করুন; ছবি বা সই আসে স্ক্রিনে থাকা পৃষ্ঠার মাঝখানে, টেনে জায়গামতো বসান। ফর্মের নিজস্ব ঘরে ক্লিক করলেই পূরণ করা যায়, আর “পৃষ্ঠা” থেকে পৃষ্ঠা ঘোরানো, সরানো বা মুছে ফেলা যায়। শেষে “এডিট করা PDF ডাউনলোড করুন” চাপুন — ফ্রিতে, আর অ্যাকাউন্ট, ওয়াটারমার্ক বা আপলোড ছাড়াই।
সাধারণ প্রশ্ন
এই পিডিএফ এডিটর কি সত্যিই ফ্রি?
হ্যাঁ। অ্যাকাউন্ট খুলতে হয় না, ডাউনলোড করা ফাইলে ওয়াটারমার্ক থাকে না, দৈনিক বা ঘণ্টাভিত্তিক কোনো সীমাও নেই। সীমা শুধু প্রতি ফাইলে: ১০০ MB পর্যন্ত আর ২০০টি আইটেম, এবং ডকুমেন্ট ১,০০০ পৃষ্ঠায় পৌঁছালে আর পৃষ্ঠা যোগ করা যায় না।
আমার PDF কি কোনো সার্ভারে আপলোড হয়?
না। PDF খোলা, এডিট আর সেভ — সবই হয় আপনার ব্রাউজারে; ফাইলটি কোনো সার্ভারে পাঠানো হয় না। আপনি লেখার সময় এডিটর সেই লেখার জন্য দরকারি ফন্টের অংশগুলো ডাউনলোড করে নেয়; আপনার PDF আপনার ডিভাইসেই থাকে।
PDF-এ আগে থেকে থাকা লেখা কি বদলানো যায়?
না। এই এডিটর PDF-এর আগের লেখা বদলাতে বা মুছতে পারে না। কোনো শব্দ বদলাতে চাইলে “আড়াল” দিয়ে সেটি ঢেকে ওপরে নতুন লেখা টাইপ করুন। “আড়াল” শুধু লুকায়: পুরোনো লেখা ফাইলেই থেকে যায়, কপি করা যায়, সার্চেও পাওয়া যায়।
মোবাইলে কি PDF ফাইল এডিট করা যায়?
হ্যাঁ। ফোন, ট্যাবলেট ও কম্পিউটারে Chrome, Safari, Firefox আর Edge-এর হালনাগাদ ভার্সনে অনলাইনে PDF এডিট করা যায়, আর ফোনে এডিটরের নিজস্ব টুলবার আছে। কোনো অ্যাপ ইনস্টল করতে হয় না।
ফ্রিতে কি PDF-এ সই করা যায়?
হ্যাঁ। “সই যোগ করুন” চেপে সই আঁকুন, নাম টাইপ করুন বা সইয়ের ছবি দিন, তারপর টেনে জায়গামতো বসান। ইংরেজি অক্ষরে লেখা নাম হাতের লেখার স্টাইলে আসে, বাংলায় লেখা নাম আসে সাধারণ বাংলা ফন্টে। এটি আপনার সইয়ের একটি ছবি, ডিজিটাল স্বাক্ষর নয়: এতে কোনো সার্টিফিকেট থাকে না, আর কে সই করেছেন তা প্রমাণ হয় না।
এখানে কি PDF ফর্ম পূরণ করা যায়?
হ্যাঁ। ঘরে ক্লিক করে লিখুন, চেকবক্সে টিক দিন, রেডিও বাটন বাছুন বা ড্রপডাউন ও তালিকা থেকে বেছে নিন; উত্তরগুলো ফর্মের নিজস্ব ঘরেই সেভ হয়, তাই ফাইলটি পূরণযোগ্য ফর্মই থাকে। ঘর নেই এমন ফর্মে “টেক্সট যোগ করুন” দিয়ে পৃষ্ঠায় লিখুন। শুধু XFA দিয়ে বানানো ফর্ম এখানে পূরণ করা যায় না।
স্ক্যান করা PDF কি এডিট করা যায়?
স্ক্যানের ওপর টেক্সট, সই, টিক, ছবি আর হাইলাইট যোগ করা যায়; পৃষ্ঠা ঘোরানো, সরানো বা মুছে ফেলাও যায়। তবে এডিটর স্ক্যানের ভেতরের শব্দ চেনে না (OCR নেই), তাই স্ক্যান করা লেখা নিজে বদলানো যায় না।
PDF-এর পৃষ্ঠা কি ঘোরানো, মুছে ফেলা বা সাজানো যায়?
হ্যাঁ। “পৃষ্ঠা” খুলে বর্তমান পৃষ্ঠা ৯০° ঘোরান, ওপরে-নিচে সরান বা থাম্বনেইল টেনে নিন, মুছে ফেলুন, এর পরে একটি ফাঁকা পৃষ্ঠা যোগ করুন বা আরেকটি PDF-এর পৃষ্ঠা জুড়ে দিন। মুছে ফেলা পৃষ্ঠা ডাউনলোড করা ফাইলে আর থাকে না।
কোন কোন ফাইল খোলা যায়, আর কত বড় পর্যন্ত?
১০০ MB পর্যন্ত PDF; ডকুমেন্ট ১,০০০ পৃষ্ঠায় পৌঁছালে আর পৃষ্ঠা যোগ করা যায় না। পাসওয়ার্ড-সুরক্ষিত PDF পাসওয়ার্ড দিয়ে খোলে এবং একই পাসওয়ার্ডে সেভ হয়; যে PDF-এ পরিবর্তন আটকানো আছে কিন্তু খুলতে পাসওয়ার্ড চায় না, সেটিও খোলে, আর ডাউনলোড করা কপিতে সেই বিধিনিষেধ থাকে না। যোগ করা ছবি হতে পারে JPG, PNG, WebP বা HEIC, ৪০ মেগাপিক্সেল ও ৫০ MB পর্যন্ত।
অন্য অনলাইন PDF এডিটরের সঙ্গে এর পার্থক্য কী?
বেশির ভাগ অনলাইন PDF এডিটর আপনার ফাইল নিজেদের সার্ভারে আপলোড করে; কেউ কেউ ডাউনলোডের আগে সাইন-ইন চায়, বা ঘণ্টায় বা দিনে কয়টা ফাইল এডিট করা যাবে তা বেঁধে দেয়। এই PDF এডিটর ফাইলটি আপনার ডিভাইসেই রাখে, অ্যাকাউন্ট বা দৈনিক সীমা ছাড়াই। অন্যদিকে, অনেক এডিটর আগের লেখা বদলাতে বা OCR দিয়ে স্ক্যানের লেখা পড়তে পারে; এটি পারে না।
PDF-এ কি বাংলায় লেখা যায়? যুক্তাক্ষর ভেঙে যাবে না তো?
যায়, আর লেখা ভাঙেও না: যুক্তাক্ষর ঠিকঠাক জোড়া লাগে, কার-চিহ্ন বসে ঠিক জায়গায়। লেখাটি বাংলা ফন্টে সাজিয়ে পৃষ্ঠায় আউটলাইন হিসেবে আঁকা হয়, তাই সব PDF রিডারে একই অক্ষর একই জায়গায় দেখায়, প্রিন্টেও তাই। তবে এর ফলে PDF রিডারে এই লেখা সিলেক্ট, কপি বা সার্চ করা যায় না।
PDF পৃষ্ঠার কোনো অংশ কি লুকানো যায়?
“আড়াল” সেই অংশের ওপর পৃষ্ঠার নিজের রঙের বা সাদা একটি বক্স বসায়, ফলে স্ক্রিনে বা প্রিন্টে তা আর দেখা যায় না। এটি শুধু লুকায়: বক্সের নিচের লেখা বা ছবি ফাইলেই থাকে, কপি করা যায়, সার্চে পাওয়া যায়, বক্সের নিচ থেকে বের করেও আনা যায় — তাই গোপন কিছু গোপন রাখতে এর ওপর ভরসা করবেন না।